মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা আয়োজিত ‘সাম্প্রতিক গ্যাস ও বিদ্যুতের সংকট-সরকার ও জনগণের করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, তেল-গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের নেওয়া উদ্যোগকে পাশ কাটিয়ে বিভ্রান্তি ছড়ানোর একটি প্রবণতা দেখা যাচ্ছে। গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধিতার খাতিরে বিরোধিতা করা বিরোধী দলের দায়িত্ব হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দেশের প্রতিষ্ঠানগুলো এখনো শক্তিশালী নয় বলেই এ ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে। সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছে।
বর্তমান সংকট প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, এটি তারেক রহমান কিংবা সরকারের তৈরি কোনো সংকট নয়; বরং এটি বৈশ্বিক সংকট। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যেসব দেশে এলএনজি আমদানি করতে হয়, এমন পরিস্থিতিতে সরকারের করণীয়ও সীমিত বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি এলএনজি টার্মিনালের ত্রুটির কারণেও সংকট তৈরি হয়েছে এবং টার্মিনাল মেরামতের কাজ চলছে বলে জানান।
রিজভী বলেন, বিরোধী দল এসব বিষয় বুঝতে চাইছে না। তাদের পরামর্শ দিতে বলা হলেও তারা তা দিচ্ছে না। জনগণকে বিভ্রান্ত করার মাধ্যমে বিরোধী দল রাজনৈতিক লাভ ছাড়া আর কী অর্জন করতে চায়—এ প্রশ্নও তোলেন তিনি।
তিনি বলেন, বর্তমান সংকটের মূল কারণ আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলে এই খাতে সংঘটিত দুর্নীতি ও লুটপাট।
রিজভী আরও বলেন, সংকটের এই সময়ে সরকারের হাতে কিছু করার সুযোগ না থাকায় জনগণকেও সামাজিক দায়িত্ব পালন করতে হবে। সবাইকে দায়িত্বশীল আচরণ করার পাশাপাশি বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি কবিতার পঙক্তি উল্লেখ করে বলেন, ‘যেজন দিবসে মনের হরশে জ্বালায় মোমের বাতি’—কবিতার সেই কথা আজ বাস্তব জীবনের সঙ্গে মিলে গেছে।
পুলিশে নিয়োগ প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ১৫ হাজার শিশু হারিয়ে গেছে। আওয়ামী লীগ সরকারের সময়ে পুলিশে দলীয় ভিত্তিতে নিয়োগ দেওয়ার কারণেই এমন ঘটনা ঘটেছে বলে তিনি মন্তব্য করেন। তার দাবি, বর্তমান সরকার পুলিশে গতি ফিরিয়ে এনে ১৩ হাজার শিশু উদ্ধার করেছে।
জামায়াতের আমিরকে উদ্দেশ করে রিজভী বলেন, ভাষায় প্রকাশযোগ্য নয়—এমন নোংরা ভাষা ব্যবহারকারী এক ছেলের পক্ষে কথা বলে একটি দলের প্রধান দেশে অশ্লীলতা ছড়িয়ে দিতে চাইছেন। এটি কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি। অশ্লীলতা পরিহার করার আহ্বান জানান বিএনপির এই নেতা।
সূত্র: ইন্ডিপেনডেন্ট

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন