দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশে শক্তিশালী টাইফুন ‘নৌল’ আছড়ে পড়েছে। এর প্রভাবে অঞ্চলজুড়ে প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। নিরাপত্তার স্বার্থে সাত লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানায়, রোববার (২৬ জুলাই) স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে গুয়াংডং প্রদেশের হুইঝৌ শহরের হুইদং উপকূলে টাইফুনটি আঘাত হানে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়ার তথ্য অনুযায়ী, চলতি বছরে চীনে আঘাত হানা এটিই সবচেয়ে শক্তিশালী টাইফুন।
হংকং অবজারভেটরির তথ্যমতে, টাইফুনটির কেন্দ্রে ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল। স্থলভাগে প্রবেশের পর এর শক্তি কিছুটা কমলেও দক্ষিণ গুয়াংডংয়ের বিভিন্ন এলাকায় এখনও প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
চায়না ন্যাশনাল রেডিও জানিয়েছে, রোববার ভোর পর্যন্ত গুয়াংডং প্রদেশে ৭ লাখ ১৫ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, প্রায় ৩ লাখ ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
জাতীয় আবহাওয়া কেন্দ্র সতর্ক করে বলেছে, সপ্তাহান্তজুড়ে দক্ষিণ গুয়াংডং এবং দক্ষিণ-পূর্ব ফুজিয়ান প্রদেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার প্রভাব অব্যাহত থাকতে পারে।
রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, গুয়াংডং উপকূলের হুইলাই কাউন্টিতে টাইফুনের প্রভাবে বহু গাছ উপড়ে পড়েছে।
অন্যদিকে, হংকং আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে রোববার প্রায় ৩৫০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হংকংয়ে অন্তত ৯ জন আহত হয়েছেন।
সূত্র: দৈনিক ইত্তেফাক
ছবি: দৈনিক ইত্তেফাক

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন