পশ্চিমবঙ্গের জনপ্রিয় টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী ‘পাখি’খ্যাত মধুমিতা সরকার প্রথমবার বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে পারেন—এমন আলোচনা শুরু হয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনই নিশ্চিত কোনো মন্তব্য করতে চাননি সংশ্লিষ্টরা।
জানা গেছে, নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন চলচ্চিত্র ‘গুলশানের চামেলি’-তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য মধুমিতা সরকারের নাম বিবেচনায় রয়েছে।
নির্মাতা মোহাম্মদ ইকবাল জানান, ছবিটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এতে প্রচলিত অর্থে কোনো নায়ক থাকবে না। পুরো কাহিনি আবর্তিত হবে একজন নারীকে কেন্দ্র করে। তিনিই ছবির প্রধান চরিত্র, পাশাপাশি গল্পের বিভিন্ন পর্যায়ে ভিলেন হিসেবেও তাকে দেখা যাবে। ফলে এটি একটি নারীকেন্দ্রিক সিনেমা।
মধুমিতা সরকারের সম্পৃক্ততার বিষয়ে জানতে চাইলে নির্মাতা বলেন, এ মুহূর্তে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না। সবকিছু কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এর আগে ২০২০ সালেও ‘গুলশানের চামেলি’ নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে বিভিন্ন কারণে তখন সেটি বাস্তবায়ন হয়নি। এবার নতুন পরিকল্পনায় ছবিটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশের বড় পর্দায় কাজ না করলেও, ২০১৬ সালে এনটিভিতে প্রচারিত ‘মেঘবালিকা’ নাটকে অভিনয় করেছিলেন মধুমিতা সরকার। ওই নাটকের মাধ্যমে বাংলাদেশের দর্শকদের কাছ থেকেও প্রশংসা পেয়েছিলেন তিনি।
একটি বিশেষ সূত্রের তথ্য অনুযায়ী, ‘গুলশানের চামেলি’ সিনেমাটি রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার দিককে কেন্দ্র করে নির্মিত হবে। গল্পের মূল চরিত্র একজন যৌনকর্মী, যিনি কোনো অপরাধ না করেও সমাজ ও ক্ষমতার নির্মম বাস্তবতার শিকার হন।
সূত্র: দেশ রূপান্তর
ছবি: দেশ রূপান্তর

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন