ঢাকা    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জন দুর্ভোগ

​নওগাঁয় পুলিশের বড় ধরনের মাদকবিরোধী অভিযান: ৮০৫ লিটার মদ তৈরির উপকরণ জব্দ ও ধ্বংস, মামলা দায়ের

সংগ্রহীত

নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম-এর সার্বিক দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পোরশা থানায় এক সফল মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার করে ধ্বংস করেছে পুলিশ।

​গতকাল (২৭ জুলাই, ২০২৬) সন্ধ্যায় পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান-এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল পোরশা থানাধীন মশিদপুর ইউনিয়নের দেশীপাড়া (আদিবাসী পাড়া) এলাকায় এ বিশেষ অভিযান চালায়।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত মাদক কারবারি লক্ষণ মুর্মু, সুমন কিসকু এবং শ্রীমতি আরতি হাসদার বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তাদের বসতবাড়ি থেকে ২৭টি বড় সিলভারের পাতিল ও ৯টি বড় প্লাস্টিকের বালতি উদ্ধার করা হয়। উক্ত পাত্রগুলোতে সংরক্ষিত সর্বমোট ৮০৫ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ/জাওয়া) এবং ৮ লিটার তৈরি চোলাই মদ পাওয়া যায়। পরবর্তীতে নিয়ম অনুযায়ী উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিধান অনুসারে প্রয়োজনীয় নমুনা (স্যাম্পল) সংরক্ষণ করে বাকি বিপুল পরিমাণ ওয়াশ/জাওয়া পরিবহনের অনুপযোগী ও সংরক্ষণে ঝুঁকিপূর্ণ হওয়ায় উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতেই আইনানুগভাবে ধ্বংস করা হয়।

​অভিযানের বিষয়টি নিশ্চিত করে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, এ ঘটনায় জড়িত পলাতক তিন আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

​তিনি আরও জানান, পোরশা থানাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের কড়াল গ্রাস নির্মূলে স্থানীয় জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেছে থানা পুলিশ।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

​নওগাঁয় পুলিশের বড় ধরনের মাদকবিরোধী অভিযান: ৮০৫ লিটার মদ তৈরির উপকরণ জব্দ ও ধ্বংস, মামলা দায়ের

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x