ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জন দুর্ভোগ

মোকামতলায় নতুন গণশৌচাগার নির্মিত হলেও চালু হয়নি, দুর্গন্ধে অতিষ্ঠ মুসল্লি ও পথচারীরা

বগুড়ার মোকামতলা উপজেলার মোকামতলা একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা ও প্রধান বাসস্ট্যান্ড। অথচ এখানে নতুন গণশৌচাগার নির্মাণ করা হলেও সেটি উদ্বোধন ও ব্যবহার উপযোগী করে চালু না করায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন মসজিদের মুসল্লি, পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট স্থানে ছড়িয়ে পড়া প্রস্রাব ও মলমূত্রের দুর্গন্ধে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে। এতে জনস্বাস্থ্য নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, মোকামতলা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনের এলাকাসহ আশপাশের স্থানে বসে থাকা কিংবা দোকানে কেনাকাটা করাও অনেক সময় কষ্টকর হয়ে পড়ে। দুর্গন্ধের কারণে পথচারীদের নাক চেপে চলাচল করতে হয়। বিশেষ করে আশপাশের দোকানপাটে বসে থাকা ব্যবসায়ী ও ক্রেতাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদেরও অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে বলে জানান স্থানীয়রা।

এলাকাবাসীর প্রশ্ন, নতুন গণশৌচাগার নির্মাণ করা হলেও সেটি কেন এখনো চালু করা হচ্ছে না? জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কোথায়? জনসাধারণের ব্যবহারের জন্য অবকাঠামো নির্মাণের পর তা চালু না থাকলে সাধারণ মানুষের দুর্ভোগ কমবে কীভাবে?

স্থানীয়দের ভাষ্য, জনসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে অনেক নেতাকর্মীকে ছবি তুলতে দেখা গেলেও জনদুর্ভোগের এমন গুরুত্বপূর্ণ বিষয়টি সমাধানে দৃশ্যমান উদ্যোগ চোখে পড়ছে না। তাঁদের মতে, শুধু ছবি তোলা বা প্রচার-প্রচারণায় সীমাবদ্ধ না থেকে জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধানে কার্যকর ভূমিকা রাখা জরুরি।

চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে, অপরিচ্ছন্ন শৌচাগার ও মলমূত্রের অনিয়ন্ত্রিত বিস্তার পরিবেশ দূষণ এবং জীবাণু ছড়ানোর ঝুঁকি বাড়াতে পারে। বিশেষ করে ঘনবসতিপূর্ণ বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় এ ধরনের পরিস্থিতি জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক।

এ অবস্থায় দ্রুত নতুন গণশৌচাগারটি উদ্বোধন করে জনসাধারণের ব্যবহারের উপযোগী করা, আশপাশের স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে মোকামতলার মতো গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

মোকামতলায় নতুন গণশৌচাগার নির্মিত হলেও চালু হয়নি, দুর্গন্ধে অতিষ্ঠ মুসল্লি ও পথচারীরা

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x