ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জন দুর্ভোগ

মনপুরায় ২৪ ঘণ্টায় বিদ্যুৎ মেলে মাত্র ১ ঘণ্টা, ক্ষুব্ধ ব্যবসায়ীদের বিদ্যুৎ অফিসে অবস্থান

ভোলার মনপুরায় বিদ্যুতের চরম সংকটে অতিষ্ঠ হয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন হাজীরহাট বাজারের ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টায় ডাকবাংলো মোড় এলাকায় অবস্থিত বিদ্যুৎ কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে তিন শতাধিক ব্যবসায়ী অংশ নেন।

কর্মসূচি শেষে ব্যবসায়ীরা উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) কে এম ফরিদুল ইসলামের কাছে বিদ্যুৎ সরবরাহের সংকট ও ব্যবসা-বাণিজ্যে সৃষ্ট ভোগান্তির কথা তুলে ধরেন।

ব্যবসায়ীদের অভিযোগ, দিনে-রাতে আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও বাস্তবে ২৪ ঘণ্টায় মাত্র এক ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এতে দোকানপাট পরিচালনা, পণ্য সংরক্ষণ ও স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান তাঁরা। একই সঙ্গে দাবি পূরণ না হলে বাজারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার দাবিও তোলেন ব্যবসায়ীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মনপুরায় পাওয়ার হাউজের জেনারেটরের মাধ্যমে দৈনিক আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করে ওজোপাডিকো। তবে গত কয়েক মাস ধরে জেনারেটর বিকল থাকার কারণে বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ গ্রাহকদের। দীর্ঘদিনের এ সংকটে ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের মধ্যে। এর আগে বিদ্যুৎ সরবরাহকে কেন্দ্র করে ওই কার্যালয়ে হামলার ঘটনাও ঘটেছে।

হাজীরহাট বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি হাজী নিজাম উদ্দিন ও হাজী বেলায়াত হোসেন বলেন, “দিনে বিদ্যুৎ পাওয়া যায় না, রাতে মেলে মাত্র এক ঘণ্টা। এতে প্রতিনিয়ত লোকসানের মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। বিদ্যুৎ সংকটের প্রতিবাদ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে আমরা অবস্থান কর্মসূচি পালন করেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সমস্যার সমাধান না করলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

এ বিষয়ে উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) কে এম ফরিদুল ইসলাম বলেন, “আমাদের তিনটি জেনারেটরের মধ্যে দুটি নষ্ট থাকায় নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। আগামী পাঁচ দিনের মধ্যে জেনারেটরগুলো সচল করা সম্ভব হলে হাজীরহাট বাজারে টানা তিন ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করা হবে।”

ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিনের বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধান করে স্বাভাবিক ব্যবসা-বাণিজ্যের পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এখন দেখার বিষয়, কর্তৃপক্ষের আশ্বাস অনুযায়ী জেনারেটর সচল করে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির কতটা উন্নতি করা যায়।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

মনপুরায় ২৪ ঘণ্টায় বিদ্যুৎ মেলে মাত্র ১ ঘণ্টা, ক্ষুব্ধ ব্যবসায়ীদের বিদ্যুৎ অফিসে অবস্থান

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x