ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে হাতি নিয়ে বিভিন্ন যানবাহনের কাছ থেকে চাঁদা তোলার সময় চাঁদা এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে একটি ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে ১০ মাস বয়সী আরিশা জান্নাত নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনার পর ক্ষুব্ধ জনতা হাতির মাহুতকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের আটরশি দরবার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আরিশা জান্নাত ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুলবন্দি গ্রামের সজিব মোল্যার মেয়ে।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, আরিশাকে চিকিৎসকের কাছে নেওয়ার উদ্দেশ্যে তার মা ব্যাটারিচালিত একটি ইজিবাইকে করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। পথে আটরশি এলাকায় বকুল মিয়া (২৪) নামে এক মাহুত হাতি নিয়ে বিভিন্ন যানবাহনের কাছ থেকে চাঁদা তুলছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইজিবাইকটি হাতির সামনে পৌঁছালে চালক চাঁদা এড়িয়ে সড়কের পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় হাতিটি হঠাৎ রাস্তার দিকে ঘুরে এলে চালক নিয়ন্ত্রণ হারান এবং ইজিবাইকটি উল্টে যায়। এতে মায়ের কোলে থাকা আরিশা গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রথমে বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা মাহুত বকুল মিয়াকে গণপিটুনি দেয় এবং হাতিটিকে আটকে রাখে। খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাহুতকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, আটক মাহুত বকুল মিয়া (২৪) জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মাদারের চর গ্রামের আনিসউদ্দিনের ছেলে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ বলেন, ঘটনার পর মাহুতকে আটক করা হয়েছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আটক হাতিটিকে বন বিভাগের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
সূত্র: ইত্তেফাক

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন