ঢাকা    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

রাষ্ট্রপতি হওয়ার খবর ‘গুঞ্জন’, উড়িয়ে দিলেন মির্জা ফখরুল

কয়েকটি গণমাধ্যমে ‘মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি’—এমন সংবাদ প্রকাশের পর সেটিকে সম্পূর্ণ গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক মাদকবিরোধী সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মাদকবিরোধী কার্যক্রম সম্পর্কে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, “আমরা ঠাকুরগাঁওয়ে সবাইকে সম্পৃক্ত করে মাদকবিরোধী অভিযান শুরু করেছি। জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, বিভিন্ন সরকারি কর্মকর্তা, স্কুল-কলেজ, রাজনৈতিক দল এবং সাংবাদিকদের প্রতিষ্ঠান—সবাইকে সঙ্গে নিয়ে এই কার্যক্রমকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে চাই।”

মাদক নির্মূলে সামাজিক সচেতনতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “এটি ছাড়া বিকল্প কোনো পথ নেই বলে আমি মনে করি। শুধু আইন প্রণয়ন বা শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। আমি বিশ্বাস করি, ঠাকুরগাঁওয়ে আমরা যে পদক্ষেপগুলো নিতে যাচ্ছি, সেগুলোর মাধ্যমে অবশ্যই কিছু ইতিবাচক ফল পাওয়া যাবে।”

এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আমরা চাই আপনারা এ বিষয়ে ইতিবাচক ভূমিকা রাখবেন এবং ব্যাপক প্রচার করবেন। মূল বিষয় হলো মানুষকে জানানো যে মাদক একটি ক্ষতিকর জিনিস এবং এর ব্যবহার করা উচিত নয়। এভাবেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।”

সূত্র: ইত্তেফাক

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

রাষ্ট্রপতি হওয়ার খবর ‘গুঞ্জন’, উড়িয়ে দিলেন মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x