ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ উপলক্ষে নতুন আংশিক জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান নবনির্বাচিত নেতাদের নাম ঘোষণা করেন।
সোমবার (২৮ জুলাই) দুপুরে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন বিদায়ী জেলা সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাস্টার মো. সিদ্দিকুর রহমান।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান জেলা কমিটির সভাপতি হিসেবে মাওলানা কাজী গোলাম সরোয়ার, সেক্রেটারি হিসেবে মাওলানা আর.আই.এম. ওয়াহিদুজ্জামান, সহ-সভাপতি হিসেবে হাওলাদার মোহাম্মদ সেলিম মিয়া, মাওলানা নজরুল ইসলাম ও মাস্টার মো. আব্দুল হাকিম এবং জয়েন্ট সেক্রেটারি হিসেবে মো. জাহিদ হোসেন লিটনের নাম ঘোষণা করেন। একই সঙ্গে নবনির্বাচিত নেতৃবৃন্দকে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের নির্দেশ দেন তিনি।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরমোনাই (রহ.)-এর খলিফা ও ঝাটরার পীর আলহাজ মুফতি মো. হাবিবুর রহমান খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ নেছার উদ্দীন, বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, কুয়াকাটার হুজুর আলহাজ হযরত মাওলানা হাবিবুর রহমান মেজবাহ, জেলা কমিটির উপদেষ্টা মুফতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক আলহাজ হযরত হেদায়েতুল্লাহ জিহাদী, সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ আনম ইব্রাহীম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আবুল বাশার জিহাদী এবং দপ্তর সম্পাদক উপাধ্যক্ষ মুহাম্মদ জসিম উদ্দিন জাফর।
এছাড়াও বক্তব্য দেন মাওলানা মুহাম্মদ ফেরদৌস খান, উপাধ্যক্ষ মাওলানা মো. সিদ্দিকুর রহমান, ইসলামী যুব আন্দোলনের মাওলানা মোসাদ্দেক বিল্লাহ রুমী, ইসলামী ছাত্র আন্দোলনের মুহাম্মদ হাসান আলী, মাওলানা বনি আমীন, অধ্যাপক মো. আমিনুর রহমান, হাজী মো. মিল্লাত হাওলাদার, মাওলানা মনিরুল ইসলাম, হাজী মাওলানা রুহুল আমীন, মাওলানা মুহাম্মদ আব্দুর রব এবং আলহাজ আব্দুল ওয়াদুদ গোলদার।
সম্মেলনে নবনির্বাচিত নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে জেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং সংগঠনের শক্তি বৃদ্ধি করতে সকলের সহযোগিতা কামনা করেন।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন