ভোলার মনপুরা উপজেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এক বিশেষ মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ সন্ধ্যা ৮ ঘটিকায় উপজেলার ২নং হাজির হাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের চৌমুহনী বাজারে এ সচেতনতামূলক এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলামের নেতৃত্বে এই ক্যাম্পেইন পরিচালিত হয়।
ক্যাম্পেইনে উপস্থিত স্থানীয় ব্যবসায়ী, তরুণ সমাজ ও সাধারণ মানুষের উদ্দেশ্যে ওসি মাজহারুল ইসলাম বলেন, "মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকের ভয়াল থাবা পরিবার, সমাজ ও দেশ কে ধ্বংস করে দেয়। তাই আপনার সন্তান কে মাদকের করালগ্রাস থেকে বাঁচান! এতে আপনি এবং দেশ উভয় ভালো থাকবে।
তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে এবং একটি অপরাধমুক্ত সমাজ গড়তে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর। মনপুরাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও সতর্ক করে দেন যে, মাদকের ব্যবসা, সেবন বা এতে অর্থায়নের সাথে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। একইসাথে মাদকের বিষয়ে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
উক্ত মাদকবিরোধী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মনপুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মহিবুল্লাহ ইলিয়াস, উপজেলা বিএনপি নেতা বিপ্লব ফরাজি এবং যুবদল নেতা আইয়ুব ডাক্তার। এছাড়া থানার অন্যান্য পুলিশ সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাজারে উপস্থিত সর্বস্তরের মানুষ পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে প্রশাসনের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন