ঢাকা    বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

‘সবার আগে বাংলাদেশ’ এখন ‘সবার আগে বিএনপি’ হয়েছে: মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান এখন ‘সবার আগে বিএনপি’তে পরিণত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখল বাণিজ্য সহজ করতে বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় লোক নিয়োগ দেওয়া হচ্ছে।

বিশেষ করে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব হিসেবে দলীয় ব্যক্তি হিসেবে অভিযুক্ত শামসুল আলমকে নিয়োগ দেওয়ার কঠোর সমালোচনা করে জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাকে ওই পদে বহাল রাখা হলে স্থানীয় সরকার নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হবে না। তাই অবিলম্বে তাকে প্রত্যাহারের দাবি জানানো হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জেলা পরিষদ, সিটি করপোরেশন, উন্নয়ন কর্তৃপক্ষ এবং নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানে বর্তমান সরকার প্রকাশ্যে দলীয়করণ করছে। তার অভিযোগ, প্রশাসনেও একইভাবে দলীয়করণ করা হচ্ছে এবং ‘সবার আগে বাংলাদেশ’-এর কথা বললেও বাস্তবে ‘সবার আগে বিএনপি’ নীতি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, বিএনপি তাদের ৩১ দফার ৯ নম্বর ধারা লঙ্ঘন করে জুলাই জাতীয় সনদ নিয়ে টালবাহানা করছে। একই সঙ্গে সাংবিধানিক প্রতিষ্ঠানে বিএনপি ও ছাত্রদলের কর্মীদের নিয়োগ দিয়ে সরকার আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, এ পরিস্থিতি দেখার যেন কেউ নেই।

সূত্র: দেশ রূপান্তর

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ২৯ জুলাই ২০২৬

‘সবার আগে বাংলাদেশ’ এখন ‘সবার আগে বিএনপি’ হয়েছে: মিয়া গোলাম পরওয়ার

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x