ঢাকা    বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

বিশেষ সংবাদ

ভোলায় নিউজ ২৪-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সংগ্রহীত

কেক কাটা, আলোচনা সভাসহ জমকালো আয়োজনের মধ্য দিয়ে ভোলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ ২৪-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে ভোলার জনপ্রিয় দৈনিক ভোলার বাণীর হলরুমে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সভাপতি জুন্নু রায়হান, মানবজমিনের ভোলা প্রতিনিধি অ্যাডভোকেট মনিরুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক ভোলার বাণী’র সম্পাদক ও চ্যানেল আইর জেলা প্রতিনিধি হারুন অর রশিদ, চরসামাইয়া বন্ধুজন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নিউ ন্যাশন প্রতিনিধি আব্দুস সহিদ তালুকদার, দেশ টেলিভিশন ও বাংলা নিউজের জেলা প্রতিনিধি ছোটন সাহা, জেলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফুল ইসলাম রিয়াজ, স্টার নিউজের জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু, দৈনিক জনতার ভোলার প্রতিনিধি এরশাদুল ইসলাম আজাদ, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ইকরামুল আলম প্রমূখ।

বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে নিউজ ২৪ দেশের গণমাধ্যমে একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। ভবিষ্যতেও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশ ও প্রচারে চ্যানেলটির ভূমিকা আরও শক্তিশালী হবে বলে তারা আশা প্রকাশ করেন। আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং উপস্থিত অতিথিরা নিউজ ২৪-এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি মোঃ মঞ্জুর আলম।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ২৯ জুলাই ২০২৬

ভোলায় নিউজ ২৪-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x