নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী কালাইবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল লতিবের দীর্ঘ ৩৭ বছরের সফল শিক্ষকতা জীবন শেষে অবসর গ্রহণ উপলক্ষে এক আবেগঘন ও বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাদেক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাদেকুল ইসলাম সাদেক বলেন:
"শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে মনোযোগ দেওয়ার পাশাপাশি মোবাইল ও মাদকের ভয়াবহতা থেকে দূরে থাকতে হবে। আজকাল শিক্ষার্থীরা পড়ালেখার টেবিল ছেড়ে সারাক্ষণ মোবাইলে ব্যস্ত থাকে, যা অত্যন্ত চিন্তার বিষয়।"
যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সাথে মাদকের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে উপস্থিত সকলকে মাদককে ‘না’ বলার শপথ করান। তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এমপি মোস্তাফিজুর রহমানের সহযোগিতায় কালাইবাড়ী বিষ্ণপুরে একটি নতুন খেলার মাঠ তৈরি করে দেওয়ার জোরালো প্রতিশ্রুতি ব্যক্ত করেন সাদেকুল ইসলাম সাদেক।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা দীর্ঘ ৩৭ বছর ধরে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা শিক্ষক আব্দুল লতিবের অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন