ঢাকা    বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

শিক্ষাঙ্গন

কওমি মাদ্রাসাবিষয়ক অভিযোগে পর্যবেক্ষণ সেল ও বিশেষ হটলাইন চালুর সিদ্ধান্ত

কওমি মাদ্রাসাসংক্রান্ত অভিযোগ গ্রহণ, তথ্য-উপাত্ত সংগ্রহ, ফ্যাক্ট-চেকিং এবং তদারকি কার্যক্রম আরও কার্যকর করতে কেন্দ্রীয় ‘কওমি মাদ্রাসা পর্যবেক্ষণ সেল’ গঠন এবং অভিযোগ গ্রহণের জন্য একটি বিশেষ হটলাইন চালুর সিদ্ধান্ত নিয়েছে আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ। একই সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে আইনগত সহায়তা নিশ্চিত করতে একটি লিগ্যাল প্যানেল গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুলাই) রাজধানীতে আল-হাইআতুল উলয়ার কার্যালয়ে অনুষ্ঠিত ‘কওমি মাদ্রাসাবিরোধী অপপ্রচার রোধ ও উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় আল-হাইআতুল উলয়ার করণীয়’ শীর্ষক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের নির্দেশনায় আয়োজিত সভায় সংগঠনটির অধীন ছয়টি কওমি শিক্ষা বোর্ডের প্রতিনিধিরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন আল-হাইআতুল উলয়ার কো-চেয়ারম্যান ও বেফাকের সিনিয়র সহসভাপতি আল্লামা শেখ সাজিদুর রহমান।

সভায় বক্তারা বলেন, কোনো অপরাধ, অনিয়ম কিংবা অনৈতিক কর্মকাণ্ডের ঘটনা ঘটলে তার সুষ্ঠু তদন্ত এবং আইনানুগ বিচার নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে অপরাধে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোনো ধরনের প্রশ্রয় দেওয়া উচিত নয়। তবে তাদের দাবি, সাম্প্রতিক সময়ে কিছু বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে কওমি মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে লক্ষ্য করে একপাক্ষিক প্রচারণা চালানো হচ্ছে।

বক্তারা আরও বলেন, ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ, মানবিক চরিত্র গঠন এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে কওমি মাদ্রাসার দীর্ঘদিনের অবদান রয়েছে। কিন্তু সাম্প্রতিক কয়েকটি ঘটনায় অভিযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায় পুরো কওমি শিক্ষাব্যবস্থার ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে তারা মন্তব্য করেন। তাদের মতে, এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

সভা থেকে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য যাচাই-বাছাই ছাড়া গ্রহণ বা প্রচার না করার আহ্বান জানানো হয়। পাশাপাশি দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান বক্তারা।

কওমি মাদ্রাসাসংক্রান্ত অভিযোগ, তথ্য-উপাত্ত, ফ্যাক্ট-চেকিং এবং প্রয়োজনীয় নথিপত্র গ্রহণের জন্য ০১৭০০-৭৬৩১৭৮ নম্বরে (হোয়াটসঅ্যাপ) একটি বিশেষ হটলাইন চালুর ঘোষণা দেওয়া হয়। জানানো হয়, এ নম্বরে বার্তা, ভয়েস কল, ছবি, ভিডিও এবং প্রয়োজনীয় ডকুমেন্ট পাঠানো যাবে।

এ ছাড়া আল-হাইআতুল উলয়ার অধীন ছয়টি শিক্ষা বোর্ডের প্রতিনিধিদের সমন্বয়ে কেন্দ্রীয় ‘কওমি মাদ্রাসা পর্যবেক্ষণ সেল’ গঠন করা হয়েছে। পাশাপাশি প্রতিটি শিক্ষা বোর্ডকে তাদের অধিভুক্ত মাদ্রাসাগুলোর কার্যক্রম তদারকির জন্য পৃথক ‘মাদ্রাসা মনিটরিং সেল’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাদ্রাসা পরিদর্শন ও মনিটরিং কার্যক্রম আরও জোরদারের বিষয়েও সভায় সিদ্ধান্ত হয়।

সভায় কওমি মাদ্রাসাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রদান এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের অভিজ্ঞ আইনজীবীদের সমন্বয়ে একটি লিগ্যাল প্যানেল গঠনের সিদ্ধান্ত জানানো হয়।

কেন্দ্রীয় ‘কওমি মাদ্রাসা পর্যবেক্ষণ সেল’-এ আল্লামা শেখ সাজিদুর রহমান, মাওলানা মুফতি রুহুল আমীন, মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, মাওলানা মাহফুজুল হক, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মাওলানা আব্দুল বছীর, মাওলানা মুফতি এনামুল হক, মাওলানা একরাম হোসাইন ওয়াদুদী, মাওলানা মুহসিন শরীফ এবং মাওলানা মুফতি মোহাম্মদ আলীকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

সভায় এসব সদস্য ছাড়াও আল-হাইআতুল উলয়ার অফিস ব্যবস্থাপক মাওলানা মো. অছিউর রহমান উপস্থিত ছিলেন।

সভা শেষে অংশগ্রহণকারীরা কওমি মাদ্রাসার শিক্ষার মান, নিরাপদ শিক্ষাব্যবস্থা, জবাবদিহিতা এবং নৈতিক পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার, তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে অপরাধ, অনিয়ম ও অপপ্রচারের বিরুদ্ধে দায়িত্বশীল অবস্থান গ্রহণ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনগত পদক্ষেপ নেওয়ার কথাও জানান।

সূত্র: কালবেলা

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ২৯ জুলাই ২০২৬

কওমি মাদ্রাসাবিষয়ক অভিযোগে পর্যবেক্ষণ সেল ও বিশেষ হটলাইন চালুর সিদ্ধান্ত

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x