ঢাকা    বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জন দুর্ভোগ

ডাক্তার সংকটে মোকামতলার ময়দানহাটা উপস্বাস্থ্য কেন্দ্র: স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত প্রায় ৪০ হাজার মানুষ

সংগ্রহীত

বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ১ নম্বর ময়দানহাটা ইউনিয়নের উপস্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘদিন ধরে কোনো স্থায়ী চিকিৎসক না থাকায় প্রায় ৪০ হাজার মানুষ নিয়মিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, চিকিৎসক, আয়া ও অন্যান্য জনবল না থাকায় কেন্দ্রটি কার্যত অকার্যকর হয়ে পড়েছে। এছাড়া কেন্দ্রের পরিবেশও অস্বাস্থ্যকর হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

উপস্বাস্থ্য কেন্দ্রে সেবা নিতে আসা একাধিক ভুক্তভোগী জানান, হাসপাতালে গেলে নিয়মিত চিকিৎসক পাওয়া যায় না। ফলে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ থেকেও তারা বঞ্চিত হন। তাদের দাবি, দ্রুত একজন স্থায়ী চিকিৎসক নিয়োগ দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটি সচল করা হোক, যাতে এলাকাবাসী নিয়মিত চিকিৎসাসেবা নিতে পারেন।

দাড়িদহ আমিনিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “এই উপস্বাস্থ্য কেন্দ্র থেকে প্রায় ৪০ হাজার মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার কথা। কিন্তু চিকিৎসক না থাকায় মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রের পরিবেশও নোংরা ও জরাজীর্ণ। দ্রুত সংস্কার করে উন্নত চিকিৎসাসেবার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই।”

ময়দানহাটা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নয়ন মণ্ডল বলেন, “এই স্বাস্থ্যকেন্দ্রে কার্যত কোনো রোগী দেখা হয় না, কারণ এখানে কোনো ডাক্তার নেই। কেন্দ্রের পরিবেশও ভালো নয়। এমনকি ভেতরে কিছু লোক বাড়ি ঘর তৈরি করে শুকুর ও গবাদি পশু  পালন করছে বলে অভিযোগ রয়েছে। স্বাস্থ্যকেন্দ্রটি সংস্কার এবং জরুরি ভিত্তিতে একজন চিকিৎসক নিয়োগ প্রয়োজন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) কে জানানো হয়েছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবো, যাতে স্বাস্থ্যকেন্দ্রটি চালু হয়, মানুষ সেবা পায়।” 

ময়দানহাটা উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী তারিকুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা পাচ্ছেন না। কারণ এখানে কোনো ডাক্তার, আয়া বা পিয়নের স্থায়ী পদ নেই। মাঝে মধ্যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা ডিপ্লোমা চিকিৎসক এসে কিছু সময়ের জন্য সেবা দিয়ে চলে যান। এখানে কোনো স্থায়ী এমবিবিএস মেডিকেল অফিসারের পদও নেই। এক সময় এটি নেদারল্যান্ডস সরকারের একটি প্রকল্পের আওতায় পরিচালিত হতো। প্রকল্প শেষ হওয়ার পর থেকে স্বাস্থ্যকেন্দ্রটি অবহেলিত অবস্থায় রয়েছে।”

এলাকাবাসীর দাবি, দ্রুত স্থায়ী চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল নিয়োগ, স্বাস্থ্যকেন্দ্রের সংস্কার এবং নিয়মিত ওষুধ সরবরাহ নিশ্চিত করা হলে দীর্ঘদিনের স্বাস্থ্যসেবার যে সংকট তা দূর হবে এবং হাজারো মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা পাবেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ডাক্তার সংকটে মোকামতলার ময়দানহাটা উপস্বাস্থ্য কেন্দ্র: স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত প্রায় ৪০ হাজার মানুষ

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x