ঢাকা    বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

বর্তমান সরকার সংস্কার চায় না: নাহিদ ইসলাম

খালেদা জিয়ার গাড়িবহরে অতীতে যেভাবে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল, বর্তমানে ঠিক একই ধরনের হামলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এনসিপির ওপর চালাচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি বলেন, বর্তমান সরকার সংস্কার চায় না। পাশাপাশি দেশে নতুন কোনো রাজনৈতিক শক্তির উত্থানও সরকার চায় না। এ কারণেই এমন ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মরণে: অগ্নিঝরা জুলাই, রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

এর আগে গোলাপগঞ্জে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এ সময় দলের যুগ্ম সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এনসিপি সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না। তাই ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে তিনি মুখ খুলবেন না বলে ঘোষণা দেন।

এর আগে জেলার গোলাপগঞ্জে দলটির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিতে যাওয়া কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ এবং কয়েকটি গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। এ সময় দুর্বৃত্তরা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেয়।

ঘটনার সময় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

সূত্র: বাংলাভিশন

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বর্তমান সরকার সংস্কার চায় না: নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x