ঢাকা    বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

এনসিপির ‘জুলাই পদযাত্রা’ ঘিরে সিলেটে জোরদার নিরাপত্তা, ৫ উপজেলায় মোতায়েন হচ্ছে বিজিবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই দিনব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে সিলেটে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে প্রশাসন। বৃহস্পতিবার ও শুক্রবার (৩০ ও ৩১ জুলাই) জেলার পাঁচটি উপজেলায় আয়োজিত এ কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশের পাশাপাশি পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে।

দলীয় সূত্র ও প্রশাসনের তথ্য অনুযায়ী, এ দুই দিনে সিলেটের কানাইঘাট, ওসমানীনগর, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় এনসিপির পদযাত্রা অনুষ্ঠিত হবে। এছাড়া গোলাপগঞ্জে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন দলটির কেন্দ্রীয় নেতারা। কর্মসূচির উল্লেখযোগ্য অংশ সীমান্তবর্তী এলাকায় এবং কিছু আয়োজন সন্ধ্যার পর হওয়ায় সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় প্রশাসন আগাম প্রস্তুতি নিয়েছে।

জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতেই অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন জানান, মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ও শুক্রবারের কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েনের জন্য আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে।

সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সম্রাট তালুকদার বলেন, যেসব উপজেলায় এনসিপির কর্মসূচি রয়েছে, সেখানে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের সদস্যরাও দায়িত্ব পালন করবেন। সীমান্তবর্তী এলাকা ও সন্ধ্যার কর্মসূচির বিষয়টি বিবেচনায় রেখে পুলিশের সঙ্গে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে এনসিপির সিলেট মহানগরের আহ্বায়ক আইনজীবী আব্দুর রহমান আফজল দুই দিনের কর্মসূচির সূচি জানিয়েছেন। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ১১টায় গোলাপগঞ্জ উপজেলায় শহীদ পরিবারের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৩টায় কানাইঘাট এবং সন্ধ্যা ৭টায় ওসমানীনগরে পদযাত্রা অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকেল ৩টায় কোম্পানীগঞ্জ, বিকেল ৫টায় গোয়াইনঘাট এবং সন্ধ্যা ৭টায় জৈন্তাপুর উপজেলায় পর্যায়ক্রমে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সূত্র: দৈনিক ইত্তেফাক

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

এনসিপির ‘জুলাই পদযাত্রা’ ঘিরে সিলেটে জোরদার নিরাপত্তা, ৫ উপজেলায় মোতায়েন হচ্ছে বিজিবি

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x