ঢাকা    শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

'একটি আধুনিক জন-পরিবেশবান্ধব, সুখী সমৃদ্ধশালী মানবিক এবং পরিস্কার পরিচ্ছন্ন চট্টগ্রাম সিটি গড়ার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে'

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালী বলেছেন, একটি আধুনিক জন-পরিবেশবান্ধব, সুখী সমৃদ্ধশালী মানবিক এবং পরিস্কার পরিচ্ছন্ন চট্টগ্রাম সিটি গড়ার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, আল্লাহ তায়ালা যদি সুযোগ দেন দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয় প্রভাবমুক্ত এবং বেকারত্বের অভিশাপমুক্ত একটি সার্বজনীন সিটি করপোরেশন উপহার দিবেন। তিনি সবসময় নালা-নর্দমা পরিস্কার করে, মশক নিধন করে ডেঙ্গু প্রতিরোধ এবং বাসা-বাড়ী থেকে বিনামূল্যে ময়লা নেয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবী জানান।

তিনি ৩১ জুলাই সন্ধ্যায় নগরীর ৩৩ নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ডে ফিরিঙ্গি বাজার সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় জনগণের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

৩৩ নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ড জামায়াতের আমীর ও ফিরিঙ্গি বাজার সমাজ কল্যাণ পরিষদের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারী মোহাম্মদ হানিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরীর মজলিসে শূরা সদস্য এবং কোতোয়ালী থানা সেক্রেটারী মোস্তাক আহমদ ও ৩৩ নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী যুব নেতা ওয়াসি উদ্দিন আনছারী।

অন্যান্যের মধ্যে বিশিষ্ট সমাজসেবক শফিক আহমদ, জয়নাল আবেদীন, কাজী শাহেদ আলী ও আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ০১ আগস্ট ২০২৬

'একটি আধুনিক জন-পরিবেশবান্ধব, সুখী সমৃদ্ধশালী মানবিক এবং পরিস্কার পরিচ্ছন্ন চট্টগ্রাম সিটি গড়ার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে'

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x