ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম
নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল করার লক্ষ্যে ২৩ সদস্যের একটি বিশেষ সাংগঠনিক উপ-কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই উপ-কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ উপ-কমিটি গঠন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

দলীয় সূত্র জানায়, সাংগঠনিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করতে উপ-কমিটিতে নির্দিষ্ট কাঠামোগত বিন্যাস রাখা হয়েছে। রাজনৈতিক পর্ষদ থেকে দুজন সদস্যকে উপ-প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া দেশের প্রতিটি বিভাগে কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দেশ্যে একজন করে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদককে উপ-কমিটিতে রাখা হয়েছে।

সূত্র: ইত্তেফাক/এএম

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল করার লক্ষ্যে ২৩ সদস্যের একটি বিশেষ সাংগঠনিক উপ-কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই উপ-কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ উপ-কমিটি গঠন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

দলীয় সূত্র জানায়, সাংগঠনিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করতে উপ-কমিটিতে নির্দিষ্ট কাঠামোগত বিন্যাস রাখা হয়েছে। রাজনৈতিক পর্ষদ থেকে দুজন সদস্যকে উপ-প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া দেশের প্রতিটি বিভাগে কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দেশ্যে একজন করে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদককে উপ-কমিটিতে রাখা হয়েছে।

সূত্র: ইত্তেফাক/এএম

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত
নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম
0:00 0:00
1.0x