সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। শহীদ জিয়া ও দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শে যারা বিশ্বাস করেন, তারা কখনো এ ধরনের অপকর্মে যুক্ত হতে পারেন না।
বিএনপিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে যারা অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।
বর্তমান সরকারকে সফল হতে না দেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তিনি বলেন, জনগণের ভোটে নতুন সরকার গঠিত হলেও তাদের শান্তিপূর্ণভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। গণতন্ত্র ও উন্নয়নের বিরোধী অপশক্তিগুলো দেশকে অস্থিতিশীল করার জন্য আবারও ষড়যন্ত্র শুরু করেছে। তাদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
দেশের চলমান শান্তি ও স্থিতিশীলতা অটুট রাখতে বিএনপির নেতাকর্মীসহ সব শ্রেণি-পেশার মানুষকে সবসময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নজরুল ইসলাম খান।
সূত্র: ইত্তেফাক

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন