কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের দাবিতে নাটোরে গণমিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াত।
শনিবার (১ আগস্ট) সকাল ১০টায় নাটোর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে জেলা জামায়াতের উদ্যোগে গণমিছিলটি শুরু হয়। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি আবারও একই স্থানে গিয়ে শেষ হয়।
মিছিল শুরুর আগে অনুষ্ঠিত সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আতিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আমীর ড. মীর নুরুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন নায়েবে আমীর অধ্যাপক মো. ইউনুস আলী, জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, সহকারী সেক্রেটারি আব্দুল হাকিম, শহর আমীর রাশেদুল ইসলাম, সদর আমীর অধ্যাপক মীর নুরুন্নবী এবং ছাত্রশিবিরের জেলা সভাপতি আবু সাঈদ রনি।
বক্তারা বলেন, হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে দেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে। তাদের দাবি, বিএনপি জোট সরকার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে বিলম্ব করছে। অথচ জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের কারণেই তারা বর্তমানে সরকার পরিচালনার দায়িত্বে রয়েছে।
সমাবেশ থেকে বক্তারা সরকারের প্রতি দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে তেল, গ্যাস, বিদ্যুৎ ও বিভিন্ন নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
সূত্র: দেশ রূপান্তর।

শনিবার, ০১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন