নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ১৮ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে শনিবার সকাল পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে ভুক্তভোগী আলতাফ হোসেন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় অজ্ঞাতনামা তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে বন্দর উপজেলার ঢাকেশ্বরী কবরস্থানের সামনে ঘটনাটি ঘটে।
মামলার এজাহার অনুযায়ী, আলতাফ হোসেন তার ছোট ভাই শাহাদাত হোসেনের কাগজের ব্যবসার ব্যাংকিং লেনদেনের দায়িত্ব পালন করেন। বৃহস্পতিবার বিকেলে তিনি মদনপুরের ডাচ্-বাংলা ব্যাংকের একটি শাখা থেকে শেখ ফারাজ পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের একটি চেকের বিপরীতে ১৬ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করেন। সঙ্গে থাকা আরও দেড় লাখ টাকাসহ মোট ১৮ লাখ টাকা নিয়ে তিনি একটি সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ির উদ্দেশে রওনা দেন।
পথে ঢাকেশ্বরী কবরস্থানের সামনে অটোরিকশা থেকে নেমে হেঁটে যাওয়ার সময় ডিবি সদস্যদের পোশাকসদৃশ কোট পরিহিত তিন থেকে চারজন তার গতিরোধ করেন। তারা নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে আলতাফ হোসেনের বিরুদ্ধে মামলা রয়েছে বলে দাবি করেন। তিনি এর প্রতিবাদ করলে তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, মাইক্রোবাসে তুলে নেওয়ার পর তার হাত, পা ও চোখ বেঁধে হাতকড়া পরানো হয় এবং মারধর করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ১৮ লাখ টাকা, জাতীয় পরিচয়পত্র ও একটি স্মার্টফোন নিয়ে নেওয়া হয়। প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট বিভিন্ন স্থানে ঘোরানোর পর সোনারগাঁ উপজেলার দড়িকান্দি এলাকায় লাঙ্গলবন্দ সেতুর নিচে তাকে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ছিনিয়ে নেওয়া টাকা উদ্ধারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বন্দর থানার ওসি।
সূত্র: দৈনিক ইত্তেফাক।

শনিবার, ০১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন