ঢাকা    রোববার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

সাংস্কৃতিক ফ্যাসিবাদ’ রুখতে নতুন প্রজন্মকে জেগে উঠতে হবে

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, জুলাই আন্দোলনের রাজনৈতিক গুরুত্বের পাশাপাশি এর সাংস্কৃতিক তাৎপর্য আরও বেশি। তার মতে, নতুন প্রজন্মকে সাংস্কৃতিকভাবে নতুন করে জাগ্রত হতে হবে এবং তাদের মাধ্যমেই ‘সাংস্কৃতিক ফ্যাসিবাদ’ স্থায়ীভাবে প্রতিহত করা সম্ভব।

শনিবার (১ আগস্ট) রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে সাইমুম শিল্পীগোষ্ঠীর চার দিনব্যাপী ‘জুলাই জাগরণ সিজন-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‘শিশুদের চোখে জুলাই’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ আনাসের মা।

উদ্বোধনী বক্তব্যে তিনি শহীদ আনাসসহ সব শহীদের স্মরণে বলেন, বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে যারা জীবন উৎসর্গ করেছেন, সেই চেতনা ধারণ করেই তরুণ প্রজন্মকে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে।

সাইমুম শিল্পীগোষ্ঠীর চেয়ারম্যান নুরুল ইসলাম সাদ্দাম বলেন, সাইমুম শুরু থেকেই সুস্থ, নৈতিক ও সত্যভিত্তিক সংস্কৃতির পক্ষে এবং অপসংস্কৃতির বিরুদ্ধে কাজ করে আসছে। তিনি বলেন, জুলাইয়ের গণজাগরণ নতুন করে আলোর পথ দেখিয়েছে। শিশু-কিশোর ও তরুণদের হাত ধরেই ভবিষ্যতে সুস্থ ধারার সাংস্কৃতিক বিপ্লব বাস্তবায়িত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল বলেন, সংসদ, রাজপথ এবং সাংস্কৃতিক অঙ্গন—সব ক্ষেত্র থেকেই ফ্যাসিবাদের সব অবশেষ দূর করতে হবে। একই সঙ্গে তিনি গণমানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটে এমন সুস্থ সংস্কৃতিচর্চা বিস্তারে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সাইমুম শিল্পীগোষ্ঠীর ভাইস চেয়ারম্যান সিবাগাতুল্লাহ সিবগা বলেন, জুলাই গণআন্দোলনে ১৩৩ জন শিশু শহীদ হয়েছে। তাদের আত্মত্যাগ ও বীরত্বের স্মৃতি নতুন প্রজন্মের সামনে তুলে ধরে আগামীর বাংলাদেশ গঠনে উদ্বুদ্ধ করতে হবে।

বিশিষ্ট গীতিকার, সুরকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাফাজ্জল হোসাইন খান বলেন, দেশে ফ্যাসিবাদমুক্ত সুস্থ সাংস্কৃতিক ধারা প্রতিষ্ঠা করা প্রয়োজন। তিনি অপসংস্কৃতির অবসান ঘটিয়ে সত্য ও দেশীয় মূল্যবোধনির্ভর সংস্কৃতির চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাইমুম শিল্পীগোষ্ঠীর সাবেক চেয়ারম্যান মোবারক ইসলাম, ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, সাইমুম শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক শরীফ বায়জিদ মাহমুদ ও আবদুল্লাহ আল নোমান, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের এবং সদস্য সচিব ফাতিমা তাসনিম জুমা।

আলোচনা পর্ব শেষে সাইমুম শিল্পীগোষ্ঠীর শিশু শিল্পীদের অংশগ্রহণে দলীয় ও একক সংগীত, কবিতা আবৃত্তি এবং ‘জুলাই জাগরণ’-এর বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

সূত্র: দৈনিক ইনকিলাব

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ০২ আগস্ট ২০২৬

সাংস্কৃতিক ফ্যাসিবাদ’ রুখতে নতুন প্রজন্মকে জেগে উঠতে হবে

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x