ঢাকা    রোববার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভা সহজ শর্তে ঋণ ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি উদ্যোক্তাদের

দেশের বেসরকারি খাতের উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় উদ্যোক্তারা সহজ শর্তে ঋণপ্রাপ্তি, নীতিগত সহায়তা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। শনিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত প্রায় চার ঘণ্টাব্যাপী এ বৈঠকে বেসরকারি খাতের প্রতিনিধিরা এসব দাবি তুলে ধরেন।

বৈঠক সম্পর্কে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জানান, বাংলাদেশের স্থানীয় ব্যবসায়ী সম্প্রদায়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সেখানে দেশের বিনিয়োগ পরিবেশ, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, বাণিজ্যের সম্প্রসারণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করার নানা বিষয় নিয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়। তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগের জন্য স্থিতিশীল, স্বচ্ছ ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এ সময় প্রধানমন্ত্রী বেসরকারি খাতের বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও অবস্থান জানতে চান।

মুখপাত্র আরও বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের কারণে রাষ্ট্রব্যবস্থায় নানা ধরনের সমস্যা তৈরি হয়েছে। বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ খাতেও বিভিন্ন জটিলতা রয়েছে। এসব সমস্যা দূর করে কীভাবে বেসরকারি খাতের জন্য আরও অনুকূল পরিবেশ গড়ে তোলা যায়, সে বিষয়েই আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেন, বিদ্যুৎ ও গ্যাসের ঘাটতি মোকাবিলা, জ্বালানি খাতে দীর্ঘদিনের সমস্যার সমাধান, জ্বালানি নিরাপত্তা জোরদার, দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও কর ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার এবং বেসরকারি খাতের জন্য কার্যকর নীতিগত সহায়তা নিশ্চিত করার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, বিসিক, ইকোনমিক জোন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) আওতাধীন শিল্পাঞ্চলগুলোতে কীভাবে আরও বেশি বিনিয়োগ আকৃষ্ট করা যায় এবং বিদ্যমান জটিলতাগুলো কীভাবে সহজ করা সম্ভব, সে বিষয়েও প্রধানমন্ত্রী বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং বিভিন্ন দপ্তরের প্রধানরাও নিজেদের মতামত তুলে ধরেন।

মাহ্দী আমিন বলেন, সরকারের লক্ষ্য হলো প্রধানমন্ত্রীর নেতৃত্বে এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা, যেখানে বেসরকারি খাত প্রয়োজনীয় নীতিগত সহায়তা পাবে এবং আরও বিকশিত হবে। এ উদ্দেশ্যে সরকার একটি ব্যবসাবান্ধব ও বিনিয়োগবান্ধব বাজেট প্রণয়ন করেছে এবং সেই বাজেটের প্রতিফলন হিসেবে সংশ্লিষ্ট নীতিগুলো বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে দেশের বিপুল জনমিতিক লভ্যাংশ কাজে লাগিয়ে তরুণ ও নারীদের কর্মসংস্থান এবং আত্মকর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হবে।

বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সড়ক, সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শিল্পগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বৈঠকে অ্যাপেক্স গ্রুপের সৈয়দ নাসিম মঞ্জুর, প্রাণ-আরএফএল গ্রুপের আহসান খান চৌধুরী, মেঘনা গ্রুপের মোস্তফা কামাল, ডিবিএল গ্রুপের এম এ জাব্বারসহ ইনসেপ্টা গ্রুপ, র‌্যাংকস গ্রুপ, ডিবিএল গ্রুপ, প্যাসিফিক জিন্স গ্রুপ, এসিআই, বে ফুটওয়্যার, রানার গ্রুপ, ওয়াল্টন গ্রুপ এবং যমুনা গ্রুপের শীর্ষ প্রতিনিধিরা অংশ নেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ০২ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভা সহজ শর্তে ঋণ ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি উদ্যোক্তাদের

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x