ঢাকা    শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

জুমার নামাজ শেষে গাড়িতে ওঠার সময় মো. সাহাবুদ্দিন চুপ্পুকে উদ্দেশ করে উচ্চারিত হলো ‘চোর’

পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু রাজধানীর গুলশানের একটি মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার সময় পেছন থেকে একজনকে বলতে শোনা যায়, ‘একটা চোরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে।’ শুক্রবার জুমার নামাজের পর এ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, হালকা জলপাই-সবুজ রঙের পাঞ্জাবি, সাদা পায়জামা ও টুপি পরিহিত অবস্থায় মসজিদ থেকে বের হচ্ছিলেন মো. সাহাবুদ্দিন চুপ্পু। এ সময় তার সঙ্গে রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা ছিল। গাড়িতে ওঠার মুহূর্তে একজন তাকে সালাম জানান। একই সময় আরেকজন বলেন, ‘একটা চোর; ১৮ কোটি মানুষের হক নষ্ট করেছেন তিনি।’

গত শুক্রবার বিকেলে তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। প্রায় তিন বছর আট মাস দায়িত্ব পালনের পর তিনি পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে স্বাক্ষরের পর তিনি আমার দেশকে বলেন, তিনি গুরুতর অসুস্থ এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। চিকিৎসকেরা তাকে পূর্ণ বিশ্রাম ও উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। অসুস্থতার কারণেই রাষ্ট্রপতির দায়িত্ব পালন অব্যাহত রাখা তার পক্ষে সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।

২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি তিনি দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। শেখ হাসিনার দেশত্যাগের পর অন্তর্বর্তী সরকারের সময়ে তার পদত্যাগের দাবিতে ছাত্র-জনতা বঙ্গভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছিল। তবে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার কারণ দেখিয়ে তাকে দায়িত্বে বহাল রাখা হয়েছিল।

সূত্র: আমার দেশ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

জুমার নামাজ শেষে গাড়িতে ওঠার সময় মো. সাহাবুদ্দিন চুপ্পুকে উদ্দেশ করে উচ্চারিত হলো ‘চোর’

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x