ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জন দুর্ভোগ

নওগাঁর পোরশায় মাননীয় প্রধানমন্ত্রীর সমাজকল্যাণ পরিষদের চেক বিতরণ অনুষ্ঠিত

​নওগাঁর পোরশায় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসুস্থ ও অসহায় মানুষের মাঝে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

​উপজেলা প্রশাসনের আয়োজনে মোট ১১ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে জনপ্রতি ১০,০০০ টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬, নওগাঁ-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।

​উপজেলা নির্বাহী অফিসার জনাব রাকিবুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ।

​প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য বলেন, বর্তমান সরকার দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এবং অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

​অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ১১ জন দুস্থ ও অসহায় ব্যক্তির হাতে অনুদানের চেক তুলে দেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁর পোরশায় মাননীয় প্রধানমন্ত্রীর সমাজকল্যাণ পরিষদের চেক বিতরণ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x