জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের বিচার নিশ্চিত করা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া শহরে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
গণমিছিলটি শহরের জেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ট্যাংকেরপাড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর মাওলানা মোবারক হোসেন।
এছাড়া বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জুনায়েদ হাসান, সাবেক নায়েবে আমির কাজী ইয়াকুব আলী, এনডিএফ জেলা সভাপতি ডা. আবু হানিফ, অফিস সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আবুল বাশার, প্রচার ও মিডিয়া সম্পাদক মো. রুকন উদ্দিন, এইচআরডি সম্পাদক রাজিফুল হাসান বাপ্পী এবং আইন ও যুব সম্পাদক কাজী সিরাজুল ইসলাম।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন