ঢাকা    রোববার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

বিশেষ সংবাদ

হাফিজ ইব্রাহিমকে নিয়ে উদ্দেশ্য প্রণোদিত গুজবের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন, আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

সংগ্রহীত

ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ও অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। এ ঘটনায় ভবিষ্যতে সাইবার বুলিংয়ের অপরাধ হিসেবে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা বলেন, যেখানে বালু কাটার উপযুক্ত স্থান রয়েছে, সেখানে সরকারিভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে টেন্ডার আহ্বান করা হবে। এ প্রক্রিয়ায় সংসদ সদস্যদের কোনো ভূমিকা নেই।

তারা আরও বলেন, লালমোহন, ভোলা সদরসহ জেলার বিভিন্ন এলাকায় বালু উত্তোলন করা হচ্ছে। অথচ উদ্দেশ্যপ্রণোদিতভাবে শুধু ভোলা-২ আসনের এমপি হাফিজ ইব্রাহিমকে জড়িয়ে গুজব ছড়ানো হচ্ছে।

এ ধরনের অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বিএনপির নেতারা বলেন, ভবিষ্যতে কেউ এ ধরনের গুজব বা অপপ্রচার চালালে সাইবার বুলিংয়ের অপরাধ হিসেবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ০২ আগস্ট ২০২৬

হাফিজ ইব্রাহিমকে নিয়ে উদ্দেশ্য প্রণোদিত গুজবের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন, আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ও অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। এ ঘটনায় ভবিষ্যতে সাইবার বুলিংয়ের অপরাধ হিসেবে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা বলেন, যেখানে বালু কাটার উপযুক্ত স্থান রয়েছে, সেখানে সরকারিভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে টেন্ডার আহ্বান করা হবে। এ প্রক্রিয়ায় সংসদ সদস্যদের কোনো ভূমিকা নেই।

তারা আরও বলেন, লালমোহন, ভোলা সদরসহ জেলার বিভিন্ন এলাকায় বালু উত্তোলন করা হচ্ছে। অথচ উদ্দেশ্যপ্রণোদিতভাবে শুধু ভোলা-২ আসনের এমপি হাফিজ ইব্রাহিমকে জড়িয়ে গুজব ছড়ানো হচ্ছে।

এ ধরনের অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বিএনপির নেতারা বলেন, ভবিষ্যতে কেউ এ ধরনের গুজব বা অপপ্রচার চালালে সাইবার বুলিংয়ের অপরাধ হিসেবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x