কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নে তীব্র নদী ভাঙন রোধে স্থায়ী ও টেকসই বাঁধ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (২ আগস্ট ২০২৬) স্থানীয় এলাকাবাসীর আয়োজনে নদী ভাঙনকবলিত কোদালকাটি ইউনিয়ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভিটেমাটি ও কৃষিজমি হারানো শতাধিক ক্ষুব্ধ ও দিশেহারা মানুষ অংশ নেন।
সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় অবস্থিত কোদালকাটি ইউনিয়নে নদী ভাঙন অব্যাহত রয়েছে। প্রতি বছর বর্ষা মৌসুমে শত শত একর ফসলি জমি, বসতভিটা ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। অথচ নদী ভাঙন রোধে স্থায়ী কোনো পদক্ষেপ গ্রহণ না করায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন এ অঞ্চলের মানুষ।
উক্ত মানববন্ধন ও সমাবেশে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন চর রাজিবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, "কোদালকাটিবাসীর দীর্ঘদিনের আকুতি একটি টেকসই বাঁধ। আর কোনো কালক্ষেপণ না করে দ্রুততম সময়ের মধ্যে নদী ভাঙন রোধে কার্যকরী বাঁধ নির্মাণ কাজ বাস্তবায়ন করতে হবে।"
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক ও জেলা চর উন্নয়ন কমিটির সভাপতি শফিকুল ইসলাম (বেবু)। তিনি নদী ভাঙনের ভয়াবহচিত্র তুলে ধরে বলেন, "চর অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও অস্তিত্ব রক্ষায় নদী ভাঙন রোধ করা এখন সময়ের দাবি। দ্রুততম সময়ে বাঁধ বাস্তবায়ন করা না হলে এলাকার মানুষকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।"
মানববন্ধনে স্থানীয় ভুক্তভোগী জনগণ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নিকট অবিলম্বে কোদালকাটি ইউনিয়নে ভাঙন রোধে জিও ব্যাগ ফেলাসহ স্থায়ী বাঁধ নির্মাণের জোরালো দাবি জানান।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন