ঢাকা    সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

বিশেষ সংবাদ

লামায় রাবার শ্রমিক অপহরণের অভিযোগ, তদন্ত করছে পুলিশ

সংগ্রহীত

বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নে এক রাবার শ্রমিককে অপহরণের অভিযোগ তদন্ত করছে পুলিশ। রবিবার (২ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে গজালিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ডিসি রোড এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অপহৃত শ্রমিক বিদ্যামনী ত্রিপুরা হাশেম নামক এক রাবার ব্যবসায়ীর রাবার বাগানে টেপার হিসেবে চাকরি করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে একটি চাঁদের গাড়িতে করে একদল সশস্ত্র ব্যক্তি ডিসি রোড এলাকায় আসে। তারা দোকান থেকে রাবার বাগানের শ্রমিককে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়। এ সময় একই এলাকার বাসিন্দা মো. রুবেলকেও ভুলবশত তুলে নেওয়া হলেও পরে পরিচয় নিশ্চিত করে তাকে ছেড়ে দেওয়া হয়।

মো. রুবেল জানান, অপহরণকারীদের হাতে ভারী অস্ত্র ছিল এবং তাদের পরনে সবুজ বা ফ্যাকাশে রঙের পোশাক ছিল। তার দাবি, দলে আনুমানিক ১২ থেকে ১৩ জন সদস্য ছিল।

ঘটনার বিষয়ে গজালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজল হালদার বলেন, "আমরা লোকমুখে বিষয়টি শুনেছি। ঘটনার সত্যতা নিশ্চিত করতে কাজ করছি।"

সরই পুলিশ ফাঁড়ির কর্তব্যরত কর্মকর্তা শাহরিয়ার স্ট্যালিন জীবন বলেন, "সাধারণ মানুষের ভাষ্যমতে বর্ণিত চাঁদের গাড়িটি সরই কেয়াজুপাড়া বাজার অতিক্রম করে টংকাবতীর দিকে চলে গেছে। তবে বাজারে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। বিষয়টি নিয়ে আমরাও কাজ করছি।"

এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাইছার হামিদ বলেন, "বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

এদিকে ঘটনার বিষয়ে জানতে রাবার বাগানের মালিক হাশেমের সঙ্গে তাৎক্ষণিকভাবে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত তথ্য যাচাই এবং নিখোঁজ শ্রমিকের সন্ধানে কাজ চলছে। তবে সংবাদ লেখা পর্যন্ত ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। ফলে অপহরণের অভিযোগটি সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে; তদন্ত শেষে প্রকৃত ঘটনা নিশ্চিত হবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

লামায় রাবার শ্রমিক অপহরণের অভিযোগ, তদন্ত করছে পুলিশ

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x