ঢাকা    সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

ডিআইজি রাজশাহী রেঞ্জের সঙ্গে নেসকো চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীন।

সোমবার (৩ আগস্ট) বিকেল ৪টায় রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, বিদ্যুৎ অবকাঠামোর নিরাপত্তা, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং এসব কার্যক্রমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পারস্পরিক মতবিনিময় হয়।

এছাড়া জনসেবার মানোন্নয়ন এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ ও নেসকোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে রাজশাহীর পুলিশ সুপারসহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

ডিআইজি রাজশাহী রেঞ্জের সঙ্গে নেসকো চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীন।

সোমবার (৩ আগস্ট) বিকেল ৪টায় রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, বিদ্যুৎ অবকাঠামোর নিরাপত্তা, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং এসব কার্যক্রমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পারস্পরিক মতবিনিময় হয়।

এছাড়া জনসেবার মানোন্নয়ন এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ ও নেসকোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে রাজশাহীর পুলিশ সুপারসহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x