সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) শর্তসাপেক্ষে জামিন পাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের কাছে অন্য দেশের পাসপোর্টও থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইউএইর আদালত বেনজীর আহমেদকে এমন শর্তে জামিন দিয়েছেন, যাতে তিনি দেশটির বাইরে যেতে না পারেন।
তিনি বলেন, বিষয়টি জানার পর সরকারের নিয়োজিত আইনজীবী প্রতিষ্ঠান (ল' ফার্ম) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সচিব ইউএইর রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন। বেনজীর আহমেদকে কোন কোন শর্তে জামিন দেওয়া হয়েছে, তার সার্টিফায়েড কপি সংগ্রহের জন্য সরকারের ল' ফার্মকে নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রী আরও বলেন, একই সঙ্গে তার জামিন বাতিলের আবেদন (পিটিশন) দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ, তার কাছে অন্য দেশেরও পাসপোর্ট থাকতে পারে বলে সরকারের সন্দেহ রয়েছে।
সূত্র: দৈনিক ইনকিলাব

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন