ঢাকার কেরানীগঞ্জে একটি রাসায়নিক কারখানার আড়ালে পরিচালিত ইয়াবা তৈরির আরেকটি কারখানার সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২। অভিযানে ১৯ হাজার পিস প্রস্তুত ইয়াবা, ইয়াবা উৎপাদনের বিপুল পরিমাণ কাঁচামাল এবং বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। এ ঘটনায় কারখানার মালিক নাসির হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের সাবান ফ্যাক্টরি সড়ক এলাকায় অবস্থিত মদিনা কমপ্লেক্সে অভিযান চালানো হয়। পরে উদ্ধার হওয়া কারখানার সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-২-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) নাজমুল হাসান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকা থেকে ফয়সাল ইসলাম মিঠু নামে এক মাদক কারবারিকে ১১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তার প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জের মদিনানগর এলাকার মদিনা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অবস্থিত ‘নাছির কেমিক্যাল ইন্ড্রাজট্রিজ লি’ নামের কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ইয়াবা তৈরির যন্ত্রপাতি, বিপুল পরিমাণ কাঁচামাল এবং ১৯ হাজার পিস প্রস্তুত ইয়াবা উদ্ধার করা হয়। একই সময় কারখানার মালিক নাসির হোসেনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
র্যাব-২-এর অধিনায়ক বলেন, নাসির হোসেন রাসায়নিক কারখানার আড়ালে প্রায় ১০ বছর ধরে ইয়াবা উৎপাদন করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ইয়াবা তৈরিতে দক্ষ কারিগর ও কেমিস্ট হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এ অবৈধ কার্যক্রম পরিচালনার কথা স্বীকার করেছেন। তিনি কারখানাটি কিনে সেখানে গোপনে ইয়াবা উৎপাদন করতেন এবং রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।
তিনি আরও জানান, এ ঘটনায় উদ্ধার করা আলামত জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। পাশাপাশি এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, এর চার দিন আগে গত বৃহস্পতিবার কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের আরশিনগর এলাকায় র্যাব-১০ আরেকটি ইয়াবা তৈরির কারখানার সন্ধান পায়। ওই অভিযানে ১ হাজার ৯৬৮ পিস ইয়াবা, ইয়াবা তৈরির কাঁচামাল ও যন্ত্রপাতিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল।
সূত্র: দৈনিক ইত্তেফাক

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন