নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১১ পিস টেপেন্টাডল ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ধামইরহাট থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৬ নম্বর জাহানপুর ইউনিয়নের মঙ্গলবাড়ি বাজারে কৃষ্ণের পানের দোকানের পশ্চিম পাশের গলিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোছা. মাহমুদা বেগম (৪৩), স্বামী: মৃত মোফাজ্জল এবং মো. শফিকুল ইসলাম (৪৫), পিতা: মৃত রিয়াজ উদ্দিন। তাদের বাড়ি উত্তর পেঁচুলিয়া গ্রামে, থানা ও জেলা জয়পুরহাট।
অভিযানকালে তাদের কাছ থেকে ১১ পিস টেপেন্টাডল ট্যাবলেট এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ জানায়, বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। ধামইরহাট থানা পুলিশ জানিয়েছে, জেলার মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন