রংপুর মহানগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অকটেন কম দেওয়ার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে দুটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রংপুর বিভাগীয় কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় দুটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে বাংলাদেশ ব্যাংকের মোড় এলাকার মেসার্স সিটি ফিলিং স্টেশন-এ প্রতি ১০ লিটার অকটেনে ১৪০ মিলিলিটার কম সরবরাহের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া ডিসি অফিস সংলগ্ন মেসার্স তাজিয ফুডস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং কাচারি বাজার এলাকার আল মদিনা লাইভ বেকারি-কে হোয়াইট ব্রেড ও বিস্কুটের জন্য সিএম লাইসেন্স এবং মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা কবির ও কাজী মো. শাহান। অভিযানে বিএসটিআই রংপুর কার্যালয়ের কর্মকর্তা মারুফা বেগম, ফিল্ড অফিসার (সিএম) মো. আলমাস মিয়া ও মো. নাসির উদ্দিন এবং পরিদর্শক (মেট্রোলজি) প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
বিএসটিআই জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন