ঢাকা    মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

টিকটকে ‘পিস্তল’ প্রদর্শন, পরে উদ্ধার হলো লাইটার; যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ‘পিস্তল’ প্রদর্শন করে আতঙ্ক ছড়ানোর অভিযোগে মো. ইমন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে স্ত্রীর কাছে যৌতুক দাবি, ভয়ভীতি প্রদর্শন ও নির্যাতনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে শ্রীপুর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ইমন শ্রীপুর উপজেলার মূলাইদ গ্রামের দয়াপাড়া এলাকার রিপন মিয়া ও শামীমা দম্পতির ছেলে।

পুলিশ জানায়, সম্প্রতি ইমন তার টিকটক আইডিতে একটি ‘পিস্তল’ প্রদর্শনের ভিডিও প্রকাশ করেন। বিষয়টি পুলিশের নজরে এলে সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে শ্রীপুর থানা পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালায়। অভিযানে ভিডিওতে প্রদর্শিত বস্তুটি উদ্ধার করা হয়।

তবে পরে পরীক্ষা করে দেখা যায়, সেটি কোনো আগ্নেয়াস্ত্র নয়; বরং পিস্তল আকৃতির একটি লাইটার।

পুলিশের দাবি, ওই লাইটার প্রদর্শন করে ইমন এলাকায় ভীতি সৃষ্টি করতেন। এছাড়া স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে নিয়মিত যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে তার স্ত্রী মোছা. তাহমিনা (২২) শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, টিকটকে অস্ত্রসদৃশ লাইটার প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টি এবং স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

টিকটকে ‘পিস্তল’ প্রদর্শন, পরে উদ্ধার হলো লাইটার; যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x