জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করেছেন, ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে। মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
স্ট্যাটাসে সারজিস আলম লেখেন, ‘ছাত্রদল যত দ্রুত ছাত্রলীগ হবে, তাদের পরিণতিও তত দ্রুত ছাত্রলীগের চেয়েও খারাপ হবে।’
এর আগে মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), ঢাকা কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ এবং ঢাকা আলিয়া মাদরাসা ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে একটি অনুষ্ঠান চলাকালেই এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সূত্র: দেশ রূপান্তর।

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন