লক্ষ্মীপুরের রামগতি উপজেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিলে অংশ নেওয়ার অভিযোগে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১৪ বছর বয়সী স্কুলছাত্র রিমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিমনের বাড়ি রামগতি উপজেলার ৭নং চর রমিজ ইউনিয়নে। জন্ম নিবন্ধন অনুযায়ী তার বয়স ১৪ বছর ২ মাস।
পুলিশ জানায়, মামলায় তার নাম অন্তর্ভুক্ত থাকায় তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে মামলার তদন্ত চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিলে অংশ নেওয়ার অভিযোগে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১৪ বছর বয়সী স্কুলছাত্র রিমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিমনের বাড়ি রামগতি উপজেলার ৭নং চর রমিজ ইউনিয়নে। জন্ম নিবন্ধন অনুযায়ী তার বয়স ১৪ বছর ২ মাস।
পুলিশ জানায়, মামলায় তার নাম অন্তর্ভুক্ত থাকায় তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে মামলার তদন্ত চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আপনার মতামত লিখুন