ঢাকা    বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

১৬ বছর ধরে নিপীড়িত বিএনপিও এখন আগের সরকারের মতো আচরণ করছে: সারজিস

টানা ১৬ বছর নিপীড়নের শিকার হওয়া বিএনপি ক্ষমতার পরিবর্তনের পর এখন আগের সরকারের মতো আচরণ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে সাবেক এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের গ্রেপ্তারের তথ্য জানিয়ে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে সারজিস আলম লেখেন, হবিগঞ্জ ও সিলেটে সন্ত্রাসী হামলা এবং রড দিয়ে আঘাত করে আলিফের একটি চোখ নষ্ট করে দেওয়ার ঘটনার পর কয়েকদিন আগে গাজী সালাউদ্দিন তানভীর জনাব তারেক রহমানকে নিয়ে ফেসবুকে এক লাইনের একটি পোস্ট করেছিলেন।

তিনি আরও লেখেন, ওই পোস্টটি দেখার পর তারা তানভীরকে জানান যে এ ধরনের লেখা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এরপর তিনি পোস্টটি মুছে ফেলেন। পরে আরেকটি ফেসবুক পোস্ট দিয়ে ওই লেখার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আশ্বস্ত করেন।

সারজিস আলম জানান, বিষয়টি নিয়ে দলীয়ভাবে তাকে শোকজ করা হয় এবং সাময়িক অব্যাহতির মতো গুরুতর শাস্তিও দেওয়া হয়। এরপরও বগুড়া জেলা বিএনপির একজন নেতৃস্থানীয় ব্যক্তি তার বিরুদ্ধে মামলা করেন। তিনি দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থান দিবসের ভোর ৪টার দিকে ঢাকা থেকে গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করা হয়।

সারজিস আরও লেখেন, একজন ব্যক্তি তারেক রহমানকে নিয়ে অনাকাঙ্ক্ষিত একটি লেখা দিয়েছিলেন। পরে তিনি নিজের ভুল বুঝতে পেরে পোস্টটি মুছে ফেলেন, প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন, ভবিষ্যতে এমন কিছু করবেন না বলে জানান এবং দল থেকেও শোকজ ও সাময়িক অব্যাহতির শাস্তি পান। এরপরও বিএনপি এবং তারেক রহমানের পুলিশ তাদের ক্ষমতার প্রদর্শন করেছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও লেখেন, গত দুই বছর ধরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী ফেসবুক পোস্ট ও মন্তব্যে এনসিপিকে নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য ও মন্তব্য করেছেন।

সবশেষে সারজিস আলম লেখেন, যে জুলুমের শিকার হয়ে বিএনপি ১৬ বছর কাটিয়েছে, ক্ষমতার পরিবর্তনের পর তারা এখন সেই একই চরিত্রের পরিচয় দিচ্ছে। অথচ রড দিয়ে আঘাত করে ছাত্রদলের যেসব সন্ত্রাসী আলিফের চোখ তুলে নিয়েছে, তাদের একজনকেও এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি।

সূত্র: ইনডিপেনডেন্ট।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

১৬ বছর ধরে নিপীড়িত বিএনপিও এখন আগের সরকারের মতো আচরণ করছে: সারজিস

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x