ঢাকা    বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জুলাই বিপ্লব

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী অনুষ্ঠিত

সংগ্রহীত

বুধবার (৫ আগস্ট) সকালে সাড়ে ৯টার দিকে নবীনগর পল্লীবিদ্যুৎ বাসস্ট্যান্ড এলাকায় তারা এ বিক্ষোভ সমাবেশ করেন। 

আশুলিয়া থানা জামায়াত ইসলামীর আমীর অধ্যক্ষ বশির আহম্মেদ এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য ও ঢাকা জেলার আমির মাওলানা দেলোয়ার হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং রাষ্ট্রীয় কার্যক্রমে গণভোটের রায়ের যথাযথ প্রতিফলন নিশ্চিত করা প্রয়োজন। তিনি বলেন, জনগণের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকে প্রয়োজনীয় রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার বাস্তবায়ন সময়ের দাবি। জুলাইয়ের গণআকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে কার্যকর ঐকমত্য ও সমন্বয় গড়ে তুলতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরো বলেন, ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত সংস্কার প্রস্তাবমালা দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কার্যকর না হওয়ায় দেশবাসী আজ হতাশ। তাই অবিলম্বে গণরায় মেনে নিয়ে জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি। 

এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য ও ঢাকা জেলার সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আফজাল হোসাইন, ঢাকা জেলার আইন আদালত বিভাগীয় সেক্রেটারি এ্যাডভোকেট মোঃ শহিদুল ইসলাম, ঢাকা জেলার রাজনৈতিক বিভাগীয় সেক্রেটারি মোঃ হাসান মাহবুব মাস্টার, ঢাকা জেলার সহকারী সেক্রেটারি  শাহাদাত হোসাইন,  ঢাকা জেলা কর্ম পরিষদের সদস্য মোঃ লুৎফর হোসেন মোল্লা, আশুলিয়া থানার সহকারী সেক্রেটারি মাওলানা আল আমিন খান, থানা জামায়াতে সেক্রেটারি আবুল হোসেন মীর ও আশুলিয়া থানা জামায়েত ইসলামের প্রচার মিডিয়া রফিকুল ইসলামসহ সাভার-আশুলিয়ার জামায়াত ইসলামের অন্যান্য নেতাকর্মীগণ।

সমাবেশটিতে প্রায় ১০ হাজার লোকের সমগম হয়।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x