ঢাকা    বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জুলাই বিপ্লব

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজিবি সীমান্ত পাবলিক স্কুলে নানা আয়োজন

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বিজিবি সীমান্ত পাবলিক স্কুলে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি। এ সময় শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে আলোচনা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, সৃজনশীলতা, নৈতিক মূল্যবোধ এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনা লালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজিবি সীমান্ত পাবলিক স্কুলে নানা আয়োজন

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x