কুড়িগ্রামের জেলার,চর রাজিবপুর উপজেলায় ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এক ‘জুলাই গণমিছিল’ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে উপজেলা জামায়াতে ইসলামী, এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এনসিপির অঙ্গসংগঠন ‘যুব শক্তি’র স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
গণমিছিল পরবর্তী সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চর রাজিবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির:মাওলানা আবুল বাশার আব্দুল লতিফ ।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, "স্বৈরাচারী হাসিনার যে পরিণতি হয়েছে, বর্তমান প্রধানমন্ত্রী যদি একই কায়দায় দেশ পরিচালনা করেন, তবে তাঁর অবস্থাও একই হবে।" বক্তব্যে তিনি অতীত নির্বাচন প্রসঙ্গে দাবি করে বলেন, জামায়াতে ইসলামী ১৬২টি আসনে জয়লাভ করেছিল, তবে তারেক রহমান ইঞ্জিনিয়ারিং করে সেই ফলাফল পাল্টে দিয়েছিলেন।
সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য দেন চর রাজিবপুর উপজেলা যুব শক্তির (NCP) সভাপতি: মোঃ রবিউল ইসলাম রবিন।
তিনি দেশের বিদ্যুৎ খাতের বিভিন্ন অনিয়ম ও ভূতুড়ে বিলের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, "সরকার তো আমাদের বাসা-বাড়ির ফ্যান কিংবা ফ্রিজ কিনে দেয়নি, তাহলে গ্রাহকদের ওপর এমন অস্বাভাবিক ও ভূতুড়ে বিদ্যুৎ বিল কেন চাপিয়ে দেওয়া হচ্ছে?" বক্তব্যের শেষপর্যায়ে তিনি জুলাই আন্দোলনের রক্তঝরা স্মৃতি স্মরণ করেন এবং আন্দোলনের মূল চেতনা বজায় রাখার আহ্বান জানান।
চর রাজিবপুর থানা মোড়ে গণমিছিলে ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে আগামী দিনে যেকোনো ধরনের বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন