ঢাকা    বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জুলাই বিপ্লব

৩৬ শে জুলাই" উপলক্ষে গণভোটের রায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে জুলাই গণমিছিল

৩৬ শে জুলাই" উপলক্ষে ১১ দলীয় ঐক্য কুড়িগ্রাম জেলার উদ্যোগে এক বিশাল জুলাই গণমিছিল ও জনসমাবেশের আয়োজন করা হয়।

উক্ত গণমিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা, খেলাফতে মজলিস কুড়িগ্রাম জেলা শাখা,জাতীয় নাগরিক পার্টি কুড়িগ্রাম জেলা শাখা সহ ১১ দলীয় জোটের অন্যান্য সকল নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, "৩৬ শে জুলাই" আমাদের জাতীয় জীবনে এক ঐতিহাসিক দিন। এই দিনে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশ ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পেয়েছে। ২৪শে সকল শহীদদের রক্তের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

বক্তারা আরও বলেন, দেশের ৬৯% মানুষ গণভোটে হ্যাঁ ভোট দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে সমর্থন দিয়েছেন। 

কিন্তু বর্তমান সরকার জনগণের এ রায়কে অস্বীকার করছে।এই সরকার চায় না জুলাই সনদ বাস্তবায়ন করতে। যদি সরকার জুলাই সনদ বাস্তবায়নে কোনরকম টাল বাহানা করেন, তাহলে ২৪ এর সাধারণ মানুষ আবার রাজপথে নেমে আসবেন।

উক্ত সমাবেশে কুড়িগ্রাম জেলা জামায়াতে আমীর বলেন, বর্তমানের স্বরাষ্ট্রমন্ত্রী এমন কিছু কাজ করছেন যাতে মনে হয় উনি প্রধানমন্ত্রীর চেয়েও বড়।স্বরাষ্ট্রমন্ত্রীর দীর্ঘদিন ভারতে অবস্থান করেছেন, জুলাই পরবর্তী সময় উনি বাংলাদেশে আসেন এবং উনার বর্তমান কিছু কিছু কার্যকলাপে মনে হচ্ছে শিলং থেকে বাংলাদেশে এসেছেন একমাত্র ভারতের র-এজেন্ডা বাস্তবায়নের লক্ষে। যদি উনার লক্ষ্য সেটাই হয় তাহলে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ কখনোই বাস্তবায়ন আমরা হতে দিবো না।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

৩৬ শে জুলাই" উপলক্ষে গণভোটের রায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে জুলাই গণমিছিল

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x