ঢাকা    বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জুলাই বিপ্লব

জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের কর্মসূচিতে অংশ নিল ‘Logic of Bangladesh’

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের আয়োজিত দিনব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণ করে ‘Logic of Bangladesh’।

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে Logic of Bangladesh

কর্মসূচির অংশ হিসেবে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহিদদের স্মরণে দোয়া মাহফিল এবং জেলা শিল্পকলা একাডেমি, নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির। এছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্য, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।

দিনব্যাপী কর্মসূচিতে অংশ নিয়ে Logic of Bangladesh জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং আহত যোদ্ধাদের প্রতি সম্মান জানায়। একই সঙ্গে সংগঠনটি জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন, গণতান্ত্রিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের প্রত্যয় পুনর্ব্যক্ত করে।

অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ এবং জাতীয় জীবনে এর তাৎপর্য তুলে ধরার পাশাপাশি আগামী প্রজন্মের কাছে এ চেতনা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের কর্মসূচিতে অংশ নিল ‘Logic of Bangladesh’

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x