নওগাঁ সদর উপজেলার শৈলগাছী এলাকায় বিকাশ প্রতিনিধির কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে স্থানীয় জনগণের সহায়তায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে নওগাঁ সদর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৫ আগস্ট) দুপুর আনুমানিক ১২টার দিকে শৈলগাছী এলাকায় চলন্ত মোটরসাইকেলে ধাক্কা দিয়ে এক বিকাশ প্রতিনিধির কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা চালায় দুই যুবক। এ সময় স্থানীয় জনতা তাদের ধাওয়া করলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ একজনকে একটি গিয়ার চাকুসহ আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন— মো. অমিত হাসান মিলু (১৯), পিতা: মো. ফারুক আহমেদ এবং মো. আকাশ (২০), পিতা: মো. রাসেল হোসেন। তারা উভয়েই আরজি নওগাঁ এলাকার বাসিন্দা এবং নওগাঁ থানা ও জেলার অধিবাসী।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে প্রথমে অমিত হাসান মিলুকে একটি গিয়ার চাকুসহ আটক করা হয়। পরে অভিযান চালিয়ে অপর আসামি আকাশকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে নওগাঁ সদর থানা পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন