আন্তর্জাতিক মহাকাশ রোবোটিক্স অঙ্গনে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণরা। তুরস্কে অনুষ্ঠিত ‘Anatolian Rover Challenge 2026’ প্রতিযোগিতায় অংশ নিয়ে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ (GUB)-এর Mars Rover Team বিশ্বে ষষ্ঠ এবং এশিয়ার সেরা দলের স্বীকৃতি অর্জন করেছে।
গত ২৯ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের ৪০টিরও বেশি দল অংশগ্রহণ করে। বাছাই পর্ব শেষে মাত্র ২০টি দল চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পায়। সেই ফাইনাল পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী গ্রিন ইউনিভার্সিটির মার্স রোভার টিম তাদের উদ্ভাবনী নকশা, প্রযুক্তিগত দক্ষতা এবং স্বয়ংক্রিয় পরিচালনা সক্ষমতার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেধার স্বাক্ষর রাখে।
প্রতিযোগিতার বিভিন্ন জটিল ধাপ সফলভাবে সম্পন্ন করে দলটি বিশ্বে ষষ্ঠ স্থান অর্জনের পাশাপাশি এশিয়ার সেরা দল হিসেবে স্বীকৃতি লাভ করে। এছাড়া কঠিন পরিস্থিতিতে অসাধারণ ধৈর্য, অভিযোজন ক্ষমতা এবং সমস্যা সমাধানের দক্ষতার জন্য দলটি ‘Most Resilient Team’ সম্মাননাও অর্জন করে।
বাংলাদেশের এই অর্জন দেশের বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন খাতে তরুণদের সক্ষমতার একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। আন্তর্জাতিক মঞ্চে লাল-সবুজের পতাকা উঁচিয়ে ধরা গ্রিন ইউনিভার্সিটির মার্স রোভার টিমকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে।

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন