পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭৮ বোতল নিষিদ্ধ ESkuf সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
গত ৫ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর উপজেলার চক পৌলানপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ তুষার (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি পাবনা সদর উপজেলার চক পৌলানপুর এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
পরে গ্রেপ্তারকৃত আসামির দেখানো মতে তার ভাড়া বাসার খাটের নিচে রাখা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ১০০ মিলিলিটার ধারণক্ষমতার ৭৮ বোতল Rx Codeine Phosphate & Triprolidine Hydrochloride Syrup (ESkuf) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিরাপের মোট পরিমাণ ৭ হাজার ৮০০ মিলিলিটার, যার আনুমানিক বাজারমূল্য ৭৮ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুষার স্বীকার করেন, তিনি দেশের বিভিন্ন স্থান থেকে এসব মাদক সংগ্রহ করে পাবনা জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করতেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারায় পাবনা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন