ঢাকা    বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আইন-আদালত

নবীন আইনজীবীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামের নিবন্ধন শুরু, ২০ আগস্ট পর্যন্ত আবেদন

২০২৬ সালের নবীন আইনজীবীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম উপলক্ষে ঢাকা আইনজীবী সমিতির প্রকাশিত জরুরি বিজ্ঞপ্তি।

২০২৬ সালে তালিকাভুক্ত নবীন আইনজীবীদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নের লক্ষ্যে ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করেছে ঢাকা আইনজীবী সমিতি। এ উপলক্ষে অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।

ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ কার্যনির্বাহী কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য নবীন আইনজীবীদের সমিতির নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

নিবন্ধনের জন্য সমিতির ওয়েবসাইটের Exclusive অপশন থেকে আবেদন ফরম পূরণ করে বিকাশের মাধ্যমে ৫০০ টাকা নিবন্ধন ফি পরিশোধ করতে হবে। নিবন্ধনের শেষ তারিখ ২০ আগস্ট ২০২৬

সমিতি জানিয়েছে, ওরিয়েন্টেশন প্রোগ্রামের তারিখ, সময় ও স্থান পরবর্তীতে নোটিশ এবং এসএমএসের মাধ্যমে নিবন্ধিত অংশগ্রহণকারীদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা আইনজীবী সমিতি নবীন আইনজীবীদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করে পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ এ আয়োজনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

নিবন্ধনের ওয়েবসাইট: www.dhakabarassociation.com

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

নবীন আইনজীবীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামের নিবন্ধন শুরু, ২০ আগস্ট পর্যন্ত আবেদন

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x