ঢাকা    বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

বিশেষ সংবাদ

ভোলায় মৃত্যুর পরও পরিবারের পাশে বেঙ্গল ইসলামী লাইফ দেওয়া হলো ২ লাখ টাকার চেক

সংগ্রহীত

ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোগে মরহুম মো. মনির হোসেনের পরিবারের কাছে ১ লাখ ৯৬ হাজার ৫২৬ টাকা মৃত্যু দাবির (ডেথ ক্লেইম) চেক হস্তান্তর করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও স্মার্ট ড্রিম প্রজেক্ট প্রধান মো. ওমর ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি প্রজেক্ট হেড মো. ইউনুচ আলী, অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট হেড মো. মিনহাজুল ইসলাম এবং এরিয়া ম্যানেজার ও ভোলা সার্ভিস পয়েন্ট ইনচার্জ মো. মনিরুল ইসলাম।

 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এরিয়া ম্যানেজার ও ভোলা সদর অফিস ইনচার্জ মো. ইব্রাহিম সবুজ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জীবন বীমা কেবল একটি আর্থিক সেবা নয়, বরং পরিবারের জন্য নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি মৃত্যুবরণ করলে বীমার অর্থ স্বজনদের আর্থিক সংকট মোকাবিলায় সহায়তা করে। গ্রাহকদের প্রতি অঙ্গীকার রক্ষা এবং দ্রুত মৃত্যু দাবি পরিশোধের মাধ্যমে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড মানুষের আস্থা অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের কেরামত আলী ফরাজী বাড়িতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বীমা গ্রাহক, সুধীজন এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

ভোলায় মৃত্যুর পরও পরিবারের পাশে বেঙ্গল ইসলামী লাইফ দেওয়া হলো ২ লাখ টাকার চেক

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x