নওগাঁর সাপাহারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মহিদুল ইসলাম নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। তিনি মহাদেবপুর উপজেলার চান্দাশ ইউনিয়নের বাসিন্দা এবং রাইগাঁ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মহিদুল ইসলাম নিজ মোটরসাইকেলযোগে সাপাহার সদরে অবস্থিত তাঁর শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে সাপাহারের ধাতালপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ও দ্রুতগতির ট্রাক তাঁর মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।
সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তাঁর করুণ মৃত্যু হয়।
নিহত শিক্ষক মহিদুল ইসলাম স্ত্রী ও ৬ বছর বয়সী একটি কন্যাসন্তান রেখে গেছেন। তাঁর এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। পাশাপাশি সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মাঝেও শোকের মাতম চলছে।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন